এই বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা খাবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রতীকী ছবি।
বর্ষাকাল মানেই বৃষ্টি, জলাবদ্ধতা, স্যাঁতস্যাঁতে পরিবেশ, ঠান্ডা-কাশি, ভাইরাল জ্বর ও পেটের সমস্যা। বর্ষাকালে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। ঠান্ডা-কাশি, ডায়রিয়া, ইনফেকশন বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা খুবই জরুরি এবং সঠিক খাবার নির্বাচন ও পুষ্টিগুণ বজায় রাখা প্রয়োজন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
রঙিন শাক-সবজি : যেসব খাবার প্রাকৃতিকভাবে উজ্জ্বল বা গাঢ় রঙ রয়েছে (যেমন- লাল, সবুজ, হলুদ, বেগুনি, কমলা ইত্যাদি) খাবার খেতে পারেন। এইসব উজ্জ্বল বা গাঢ় প্রমাণ করে যে, সেখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল ও ফাইটোকেমিক্যাল আছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, কোষকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। যেমন- গাজর, বেগুন, বিটরুট, কুমড়ো, টমেটো, পালং শাক, লাউ, ধনেপাতা, মুলা শাক ও লাল শাক ইত্যাদি।
পুষ্টিগুণে ভরপুর ফলমূল : প্রতিদিন ১–২টি মৌসুমি ফল রাখুন, তা হতে পারে কমলা, মাল্টা, পাকা পেঁপে, কালো জাম, আঙ্গুর, আনারস, কলা, পেয়ারা, কাঁচা আমের শরবত, আমলকি ও লটকন ইত্যাদি।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী মশলা ব্যবহার করুন : যেমন আদা, রসুন, হলুদ, কালো জিরা, দারুচিনি, লবঙ্গ, মেথি।
পর্যাপ্ত পানি পান করুন (৭–৮ গ্লাস) : সঠিক হাইড্রেশন মানেই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা। পানির সাথে লেবু, মধু, আদা বা তুলসি মিশিয়ে পান করতে পারেন, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
এ ছাড়া আরও যেসব খাবার খাবেন
– গরম চিকেন স্যুপ, ডাল বা ভেজিটেবল খিচুড়ি খাওয়া যেতে পারেন।
– প্রতিদিনের আহারে দুধ/ টকদই রাখুন।
– পর্যাপ্ত ঘুমান এবং হালকা ব্যায়াম করুন।
বর্ষায় যেসব খাবার এড়িয়ে চলতে হবে
– খোলা পানীয়/ রাস্তার পাশে শরবত খাবেন না।
– বাসি/কাঁচা সালাদ বা অর্ধসিদ্ধ খাবার খাবার খাবেন না।
– রাস্তাঘাটে কেটে রাখা ফল (আনারস, পেঁপে, তরমুজ) ইত্যাদি খাবেন না।
– কাঁচা দুধ বা পচা দই খাবেন না।
– অতিরিক্ত তেল-মসলা ও ভাজাপোড়া বা ফাস্টফুড খাবার এড়িয়ে চলুন।
– ফ্রিজে রাখা পুরাতন রান্না,পুনরায় না গরম করে খাওয়া
বর্ষাকালে সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে আপনার রোগ প্রতিরোধের অন্যতম অস্ত্র। মৌসুম বদলাবে, রোগ আসবে- কিন্তু আপনার সচেতনতাই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি। খাবার হোক আপনার ঔষধ!
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







