এই সময়ে গলা ব্যথা ও কফ দূর করার ঘরোয়া উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
শীত তার আগমনী বার্তা জানান দিচ্ছে। শেষ রাতে হিমেল হাওয়া কিংবা ভোরের দিকে কুয়াশার অস্তিত বলছে এমনটাই। শীত নিঃসন্দেহে উপভোগ্য ঋতু। এই ঋতুতে নিজের পছন্দের অনেক খাবার খাওয়া যায়, ঘুরে বেড়ানোর জন্যও চমৎকার সময়। কিন্তু এই সময়ে অনেক অসুখ-বিসুখেরও প্রকোপ বাড়ে। বিশেষ করে শুষ্ক আবহাওয়ার কারণে বাতাসে ধুলোবালির পরিমাণ বেড়ে যায়। এর ফলে কাশি, কফ, গলা ব্যথার মতো সমস্যায় ভোগেন অনেকে। এমন সমস্যা থেকে বাঁচতে বেছে নিতে পারেন কিছু ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক-
১. ভেষজ চা
গলা ব্যথা হলে আমরা অনেকেই চা পান করতে পছন্দ করি। দূষণ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে গলার সমস্যা থেকে মুক্তি পেতে আদা, তুলসি, গোলমরিচ এবং লবঙ্গের মতো মসলা দিয়ে তৈরি ভেষজ চা পান করতে পারেন। চাইলে দুধ চায়ের সঙ্গেও এই মসলা যোগ করতে পারেন। এই মসলাগুলো উষ্ণ প্রকৃতির এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা গলা ব্যথা, সর্দি, কাশির সমস্যা সারাতে কাজ করে।
২. গোলমরিচ
গোলমরিচ কফ এবং গলা ব্যথার অন্যতম সেরা প্রতিকার। আপনি আস্ত গোলমরিচ চিবিয়ে খেতে পারেন, অথবা মিছরি বা চিনি দিয়েও খেতে পারেন। এই সময়ে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে গোলমরিচ গুঁড়া করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
৩. লবণ পানির গার্গল
আপনি যখন দূষণ, সংক্রমণের সংস্পর্শে আসেন তখন আপনার গলায় ধূলিকণা জমা হয়, যা আপনাকে সংক্রমণের ঝুঁকিতে ফেলে। এতে গলায় ব্যথা, বুকে ব্যথা এবং বুক ভারী হওয়ার মতো সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে দিনে দুই থেকে তিনবার কুসুম গরম পানি ও লবণ দিয়ে গার্গল করতে পারেন। এতে গলা ও নাকে আটকে থাকা ব্যাকটেরিয়া মরে যাবে।
৪. হলুদ মেশানো দুধ
ঋতু পরিবর্তনের এই সময়ে হলুদ মিশ্রিত দুধ হতে পারে একটি উপকারী পানীয়। হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-অ্যালার্জিক বৈশিষ্ট্য রয়েছে, যা ঠান্ডা এবং গলা ব্যথার মতো সমস্যা দূর করতে খুবই সহায়ক। রাতে ঘুমানোর আগে সামান্য হলুদ দিয়ে গরম দুধ পান করলে অনেক উপকার পাওয়া যায়।
৫. যষ্টিমধু
যষ্টিমধু আমাদের অনেকের কাছেই পরিচিত। বিশেষ করে যারা নিয়মিত কণ্ঠের যত্ন নেন, তাদের খাবারের তালিকায় থাকে এই ভেষজ। এটি এমন এক শেকড় যার ছোট একটি টুকরা চুষলে গলা ব্যথা থেকে সহজেই নিষ্কৃতি পাওয়া যায়। কাশি হলে মধুর সঙ্গে অল্প যষ্টিমধুর গুঁড়া মিশিয়ে খেতে পারেন। কেউ কেউ যষ্টিমধুর ক্বাথ তৈরি করে পান করতেও পছন্দ করেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







