এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত হবেন না: শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার
এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত হবেন না: শিক্ষা মন্ত্রণালয়
এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ শনিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ‘সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে, সোস্যাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া পেজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হয়।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরীক্ষা নেয়ার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।’
এসময় ভুয়া কোনো পেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ‘মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড’ নামে একটি ভুয়া ফেসবুক পেজে সম্প্রতি বলা হয় যে ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর–শিক্ষা মন্ত্রণালয়।’
তবে এ তথ্য সম্পূর্ন মিথ্যা ও কল্পনাপ্রসুত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ছাড়া অন্য কোনো পেজে দেয়া তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুকের ঠিকানা হলো- https://www.facebook.com/moebdgov
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ




