ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এইচএসসি পাস করলেন ৪ নারী ফুটবলার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

চার নারী ফুটবলার।রেহেনা, রিতু পর্না চাকমা, আঁখি খাতুন ও শামসুন্নাহার।

চার নারী ফুটবলার।রেহেনা, রিতু পর্না চাকমা, আঁখি খাতুন ও শামসুন্নাহার।

এ বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছিলেন চার নারী ফুটবলার। তারা হলেন- রেহেনা, রিতু পর্না চাকমা, আঁখি খাতুন ও শামসুন্নাহার।

চার নারী ফুটবলারের মধ্যে শামসুন্নাহার ছাড়া বাকিরা পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। আজ প্রকাশিত হয়েছে এএইচএসসি ও সমমান পরীক্ষার ফল। বাফুফে ক্যাম্পে থাকা চার নারী ফুটবলারই পরীক্ষায় পাস করেছেন।

নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, চারজনের মধ্যে ৪.৫৮ পয়েন্ট পেয়ে পাস করেছেন রেহেনা। রিতু ও আঁখি পেয়েছেন ৪.৫০। শামসুন্নাহার পেয়েছেন ২.৫৮। ক্যাম্পের চার ফুটবলারের মধ্যে রিতু, আঁখি ও শামসুন্নাহার জাতীয় দলের খেলোয়াড়। রেহেনা খেলেন অনূর্ধ্ব-২০ দলে।

নারী ফুটবলাররা বছরব্যাপী বাফুফে ভবনের ক্যাম্পে থেকে অনুশীলন করেন। খেলা ও অনুশীলনের ফাঁকে তারা লেখাপড়া করেছেন। মাঠে তারা যেমন ভালো ফুটবল খেলেন, তেমন ভালো পড়াশুনাতেও। খেলার ব্যস্ততার মাঝে পরীক্ষা দিয়ে পাস করে নিজেদের মেধার পরিচয় দিয়েছেন তারা।