এক বছরে ধর্ষণের শিকার ৯৪২ নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৯ এএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
২০১৮ সালে নির্যাতিত নারী ও কন্যাশিশুর সংখ্যা এর আগের বছরের তুলনায় কমলেও এর হার উদ্বেগজনক। গত বছর তিন হাজার ৯১৮ নারী ও কন্যাশিশু নির্যাতিত হয়েছে যেখানে ৯৪২টিই ধর্ষণ। এর মধ্যে গণধর্ষণের শিকার ১৮২ জন আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬৩ জনকে। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যানে এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদ এসব তথ্য সংরক্ষণ করেছে।
তথ্যমতে, বিদায়ী বছরে বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৯৩টি। এগুলোর মধ্যে ৫২টি বিয়ে সম্পন্ন হয়েছে; প্রতিরোধ করা হয়েছে ১৪১টি। আর জোরপূর্বক বিয়ের শিকার হয়েছেন ২১ নারী; ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২৮ জনকে, শ্লীলতাহানির শিকার হয়েছেন ৭১ জন। এছাড়া অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ জন। গেল বছর অগ্নিদগ্ধ হয়েছেন ৭৩ নারী ও শিশু। তাদের মধ্যে মারা গেছেন ১৯ জন।
২০১৭ সালে মোট ৫ হাজার ২৩৫ নারী ও কন্যাশিশু নির্যাতিত হয়েছেন। ওই বছর ধর্ষণকা- ঘটেছে ১ হাজার ২৫১টি। এর মধ্যে গণধর্ষণের শিকার ২২৪ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫৮ জনকে; ধর্ষণের চেষ্টা করা হয় আরও ১৮০ জনকে। এছাড়া একই বছর শ্লীলতাহানির শিকার হয়েছেন ৯৩ জন, যৌন নির্যাতনের শিকার ১৬৪ জন। অ্যাসিড সন্ত্রাসের মুখে পড়েছেন ৪০ জন। এর মধ্যে দুজন মারা গেছেন। ৯১ অগ্নিদগ্ধ নারী ও কন্যাশিশুর মধ্যে মারা গেছেন ৩৪ জন।
২০১৮ সালে অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৪৫টি। পাচার করা হয়েছে ৪১ নারী ও শিশুকে যাদের মধ্যে পতিতালয়ে বিক্রি করা হয়েছে ১৫ জনকে। ২০১৭ সালে অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৪৩টি। নারী ও শিশু পাচার হয়েছে ৯৫ জন। এর মধ্যে ৬০ জনকে পতিতালয়ে বিক্রি করা হয়েছে।
৪৮৮ নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে ৩৯ জনকে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন ২১২ নারী, তাদের মধ্যে হত্যা করা হয়েছে ১০২ জনকে। গৃহপরিচারিকা হিসেবে নির্যাতনের মুখে পড়েছেন ৮৭ জন, এর মধ্যে হত্যা করা হয়েছে ৫৮ জনকে এবং নির্যাতনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ৪ জন। উত্ত্যক্ত করা হয়েছে ১৭১ জনকে, এ কারণে আত্মহত্যা করেছেন ১৪ জন। আর ফতোয়ার শিকার হয়েছেন ১২ নারী-কিশোরী।
বিভিন্ন নির্যাতনের কারণে গত বছর ৩০৫ নারী ও কন্যাশিশু আত্মঘাতী হতে বাধ্য হয়েছেন। আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ১৮ জন, আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন ৪৭ জন এবং ৩৭৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন ৯ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ২৮১ জনকে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘বিচারহীনতার কারণেই ধর্ষণসহ নারী নির্যাতনের হার এতোটা উদ্বেগজনক। এসব ক্ষেত্রে অধিকাংশ সময়ই দেখা যায় যে, অপরাধী খুবই ক্ষমতাবান। তাই সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি এসব কাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

