ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৪:৪৯:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

এক ব্যক্তির ১৫০ সন্তান এবং ২৭ জন স্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

১৫০ জন ভাই বোন আর সঙ্গে ২৬ জন সৎ মায়ের কথা প্রকাশ্যে আনলেন মার্লিন ব্ল্যাকমোর নামের এক তরুণ। যার বয়স ১৯ বছর। সম্প্রতি পরিবারের ভিডিও শেয়ার করেছেন টিকটকে। সে জানিয়েছে, একজন বাবা আর ২৭ জন মাকে নিয়েই তার বেড়ে ওঠা।

বাবার বয়স ৬৪ বছর। নাম উইনস্টন ব্ল্যাকমোর। কলম্বিয়ার বাসিন্দা তিনি। তার এই বৃহৎ পরিবার সম্পর্কে মুখ খুলেছেন তিন সন্তান।

মার্লিন বলেন, আমি এখন পরিবারের সঙ্গে থাকি না। আমি বাবার তিন নম্বর ছেলে। এখন আমার পরিবার ও বাবার সম্পর্কে বলার আমার সময় এসেছে। এখন আমি বলতে পারি। আমার বাবার ২৭টি বৌ। যার মধ্যে ২২ জনের সন্তান আছে।

যারা প্রত্যেকেই বাবার সঙ্গে থাকে। এই পরিবারে নিজের মাকে মাম ও বাবার অন্য বৌদের মাদার বলে ডাকার নিয়ম রয়েছে। সন্তানরা বড় হয় গেলে তারা মায়ের সঙ্গে থাকে না। প্রতি ঘরে দুজন করে স্ত্রী ও তাদের সন্তানরা থাকেন। সূত্র: জি ২৪ ঘণ্টা

-জেডসি