এক রুমে স্ত্রীর লাশ অন্য রুমে স্বামীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
বাসার ঘরের মেঝেতে পড়ে আছে এক গৃহবধূর লাশ। অন্য একটি রুমে চেয়ারে হেলান দেওয়া অবস্থায় তার স্বামীর লাশ। শুক্রবার কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার বানিয়াপাড়া এলাকার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার মাস্টারপাড়া এলাকার ছকিয়ত উল্ল্যাহর ছেলে নজরুল ইসলাম ম্যানা (৫৫) ও তার দ্বিতীয় স্ত্রী রুমি (৩৩)।
স্থানীয়দের বরাত দিয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবির বলেন, নজরুল একজন নামকরা সুদের কারবারি। বিভিন্ন মানুষের সঙ্গে তার লাখ লাখ টাকার লেনদেন ছিল। হত্যাকান্ডের সঙ্গে টাকা-পয়সা লেনদেনের কোনো যেগসূত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতদের স্বজন মনির, রিয়াজুল, আয়শা আক্তার ও আব্দুর রহমান জানান, রুমী বেগম নজরুলের দ্বিতীয় স্ত্রী। তাদের ঘরে ৯ মাসের একটি ছেলে আছে। রুমী ও ছেলেকে নিয়ে বানিয়াপাড়া এলাকার ওই বাড়িতে থাকতেন তিনি। প্রথম স্ত্রী অন্য বাড়িতে দুই
ছেলে ও তিন মেয়ে নিয়ে বসবাস করেন। নজরুল ইসলাম বৃহস্পতিবার রাতে দ্বিতীয় স্ত্রী রুমী বেগমের কাছে ছিলেন। গতকাল সকালে ছেলের কান্না শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে তাদের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।
নজরুলের ভাই ফজর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তারা দুই ভাই একসঙ্গে বাজারে বসে গল্প করেন। পরে তারা দুজনই নিজেদের বাড়িতে চলে যান। সকালে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে সেখানে গিয়ে তার ভাই ও ভাবির লাশ দেখতে পান।
ওসি রওশন কবীর আরও জানান, ধারণা করা হচ্ছে, তাদের পরিকল্পিকভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাটির ব্যাপারে গোয়েন্দা টিম মাঠে কাজ করছে।
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











