একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘টাইগার-৩’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বক্স অফিসে রাজত্ব ফিরে পেতে মরিয়া সালমান খান। অনুরাগীদের ধারণা, ‘টাইগার-৩’ ছবি দিয়ে ক্যারিয়ারের হারানো জৌলুস ফিরে পাবেন ভাইজান। নতুন খবর হলো, বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘টাইগার-৩’। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটি আমদানির ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। আমরা অনুমতি পেয়েছি, সব ঠিক থাকলে আশা করি একই দিনে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন।’
জাজ মাল্টিমিডিয়া ছবিটি আমদানির অনুমতি পেয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র। ওই সূত্র আরও জানিয়েছে, সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলে যে কোনো সময় এ ছবি মুক্তি দিতে পারবে জাজ মাল্টিমিডিয়া।
আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘টাইগার-৩’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি। এতে সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।
‘টাইগার-৩’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা। সালমান-ক্যাট ছাড়াও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র









