একটানা বসে কাজ করছেন? হতে পারে যেসব বিপদ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আজকাল বেশিরভাগ অফিসেই কম্পিউটার,ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয়। অনেকে আবার অফিসের কাজ বাসায় টানা বসে করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। একই সঙ্গে স্থূলতা এবং ধূমপানের মতো মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে,শরীরচর্চা না করে ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে কাজ করা হৃৎপিণ্ড এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও খুব বিপজ্জনক হতে পারে।
ভারতীয় নিউরোলজিস্ট ডা.সুধীর কুমার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, যদি আপনি প্রতিদিন চার ঘণ্টার বেশি বসে থাকেন এবং কোনো ধরনের শারীরিক কার্যকলাপ না করেন, তাহলে ধূমপান বা স্থূলতার মতোই আপনার মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়।
তিনি আরও লিখেছেন, দীর্ঘক্ষণ বসে থাকার সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, উচ্চ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
স্বাস্থ্যকর জীবনধারা তৈরির টিপস
দীর্ঘক্ষণ বসে থাকার খারাপ প্রভাব মোকাবিলা করতে ডা. সুধীর বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন ৬০- ৭৫ মিনিট মাঝারি মানের তীব্র শারীরিক কার্যকলাপ (যেমন-দ্রুত হাঁটা, দৌড়ানো বা সাইকেল চালানো) শরীর ফিট রাখতে সহায়তা করে। তিনি প্রতি আধঘণ্টা বা ৪৫ মিনিট টানা বসার পরে ৫ মিনিট দাঁড়ানো বা হাঁটার বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে,টানা বসে থাকার সময় আরও কমাতে পারলে ভালো।
ডা. সুধীর বলেন,অবসর সময়ে বসে থাকার কাজ কম করুন। যেমন- টিভি দেখা, মোবাইল ফোন চালানো, অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট দেখার সময় সীমিত করুন। ব্যায়াম করতে না পারলে প্রতিদিন অন্তত ৪৫-৬০ মিনিট হাঁটুন। তাহলে, একটানা বসে কাজ করলে শরীরে যে খারাপ প্রভাব পড়ে তা অনেকটা মোকাবিলা করতে পারবেন। এছাড়াও সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে স্বাস্থ্যকর খাবার, যোগব্যায়াম যোগ করুন। এতে স্বাস্থ্য সমস্যা মোকাবিলার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে। সূত্র: ইন্ডিয়া ডট কম
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি








