একটি মরিচের দাম ২ থেকে ৩ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাজারে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া। এদিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাজারে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। দাম নাগালের বাইরে থাকায় ক্রেতারা কাঁচা মরিচ কিনছেন পিস হিসেবেও। প্রতিটি কাঁচা মরিচ দুই থেকে তিন টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক সবজি বিক্রেতা। রোব ও সোমবার কাঁচাবাজারগুলোতে এমন চিত্র দেখা গেছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদর বাজারে গিয়ে দেখা যায়, সেখানে বেশ কয়েকজন সবজি বিক্রেতা কাঁচা মরিচের পসরা সাজিয়ে বসে আছেন। বেচাকেনা তেমন নেই। মাঝেমধ্যে কিছু ক্রেতা দরদাম করেই ফিরে যাচ্ছেন। কিছু ক্রেতাকে বেশি মূল্য দিয়েই কাঁচা মরিচ কিনতে দেখা গেছে। কেউ কেউ পিস হিসেবেও কিনছেন।
টানা ৪ দিনের ছুটিতে যাচ্ছে দেশ
উপজেলার কলাদী এলাকার একজন বাসিন্দা বলেন, আজ সকালে ৩০ টাকায় বাজার থেকে ১৫টি কাঁচা মরিচ কিনেছেন। তাঁর মতো নিম্ন আয়ের আরও অনেকেই এই ‘পিস পদ্ধতিতে’ মরিচ কিনছেন। এতে খরচ সাশ্রয় হচ্ছে। তাঁর অভিযোগ, বাজারে প্রশাসনের তদারকি না থাকায় কাঁচা মরিচসহ অন্যান্য নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ছে।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে বাজারে আমদানি কম থাকায় কাঁচা মরিচের এই উচ্চমূল্য। তবে একাধিক ক্রেতার অভিযোগ, বাজারে তদারকি না থাকায় কাঁচা মরিচসহ নিত্যপণ্যের দাম বাড়ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তদারকি অব্যাহত রাখবেন। তদারকি না থাকার অভিযোগ সত্য নয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






