ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১:১৩:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

একসঙ্গে ১০ সন্তান প্রসব করেছেন এক নারী। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে ওই শিশুদের জন্ম হয়।

টুইটারে এ খবর শেয়ার করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল বুধবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন ৩৪ বছর বয়সী ওই নারী।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে। বর্তমানে সব সন্তানই সুস্থ আছে।