একাকিত্বের মাঝেও আছে আনন্দ!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সম্পর্কের বন্ধন এবং একাকিত্ব, কোনটা একজন মানুষের জন্য দরকার?অনেকেই মনে করেন সঙ্গী ছাড়া জীবনযাপন সম্ভব নয়। আবার অনেকেই একা থাকার কারণে আফসোস করেন। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, সারা পৃথিবী জুড়ে প্রতিদিন বাড়ছে একা মানুষের সংখ্যা। তার মানে তারা কি ভালো থাকছেন না। আমার মতে, একা থাকার মধ্যে আলাদা একটা মজা আছে যেটা সম্পর্কের বন্ধনের মধ্যে নাই। তবে এর উল্টোটতে যে মজা নাই, আমি তা বলছি না।
শুধু গবেষণাই নয়, বিশেষজ্ঞরাও দাবি করছেন, যারা কোনো বিশেষ সম্পর্কে নেই, অর্থাৎ সিঙ্গেল, তারা বেশিদিন সুস্থভাবে বাঁচেন। সিঙ্গেল থাকেলে আরো কী কী উপকার হয়, সেই ব্যাপারগুলো উঠে এসেছে বিভিন্ন জরিপে।
আমেরিকান ব্যুরো অফ লেবার স্ট্যাটিসটিকস-এর একটি জরিপ অনুযায়ী, সিঙ্গেলরা সামাজিক সম্পর্ক বজায় রাখতে বেশি দক্ষ হয়। এদের সঙ্গে বন্ধুদের সম্পর্কও ভাল থাকে। জার্নাল অফ ফ্যামিলি ইস্যু-র একটি জরিপ মতে, নিজেদের মনের মতো করে দিন কাটাতে পারে বলে মানসিক চাপ থেকে এরা মুক্ত থাকেন। ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি জরিপ থেকে দেখা যায় যাদের কোনো সঙ্গী নেই, তাদের ঘুম ভাল হয়। বাড়তি চাপ, নানা দায়িত্ব, অন্যের জন্য উদ্বেগ এসব থাকে না বলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল থাকে। একা মানুষরা একটু বেশি সাবধানী হন বলে দাবি আমেরিকান স্কুল অব মেডিসিন-এর, সঙ্গে কেউ থাকেন না বলেই তারা নিজের প্রতি একটু বেশি যত্নবান হন।
কোনো সম্পর্কে না থাকলে, নিজের সঙ্গে সময় কাটানোরও সুযোগ বেশি থাকে। সম্পর্কের ঝামেলা থেকে দূরে রেখে নিজের শখ পূরণে সময় পাওয়া যায়।
বেশি সামাজিক হওয়া যায়: বিবাহিতরা নিজের কাজ, পরিবার এসব সামলাতেই হিমশিম খায়। এর বাইরে অন্য কোথাও সময় খুব একটা দিতে পারে না। কিন্তু অবিবাহিতরা সহজেই বন্ধু, প্রতিবেশী, আত্মীয়দের সঙ্গে সময় অতিবাহিত করার সুযোগ পায়। ফলে বেশি করে সামাজিকতা রক্ষা করতে পারে।
বেশি অর্থ থাকে: স্ত্রী, সন্তানদের জন্য খরচ করতে করতে অনেকের নাভিশ্বাস উঠে যায়। অপরদিকে যারা একলা থাকে, তাদের অতিরিক্ত খরচ করতে হয় না বিধায় অর্থ সঞ্চয়ের বিশাল সুযোগ থাকে।
স্বাবলম্বী ও প্রাণবন্ত হয়: নানা ধরনের পারিবারিক চিন্তা, দায়িত্ববোধ, মানসিক চাপের ঊর্ধ্বে থাকে একলা মানুষরা। ফলে কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারে। যে কারণে তারা দ্রুত স্বাবলম্বী ও প্রাণবন্ত হয়ে উঠতে পারে।
নিজের জন্য পর্যাপ্ত সময়: নিজের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা বিকাশের পর্যাপ্ত সময় পায় একলা মানুষরা। এ ছাড়া নিজের মন মতো যেকোনো কিছু করার স্বাধীনতা পেয়ে থাকে।
চাপ মুক্ত থাকা: সারাদিন কাজ করে নিস্তেজ হয়ে বাসায় ফিরে একটু প্রশান্তির খোঁজে। এসেই যদি সঙ্গীর সঙ্গে নানা বিষয় নিয়ে তর্কযুদ্ধে যান তাহলে জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে। আর একলা থাকলে সঙ্গীর সঙ্গে ঝগড়া হওয়ার সুযোগ নেই। ফলে চারদিকে বিরাজ করবে শান্তির শীতল বাতাস।
তো কি বুঝলেন? এবার আপনারাই ভেবে সিদ্ধান্ত নিন, একলা থাকবেন নাকি প্রেম হচ্ছে না, বিয়ে হচ্ছে না বলে মানসিক চাপ বাড়াবেন।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

