একাদশে ভর্তির শেষ ধাপের ফল আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল আজ রাতে প্রকাশ করা হবে। শনিবার রাত ৮টার দিকে এ ফল প্রকাশের কথা রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নিশ্চায়নের সুযোগ দেয়া হবে। ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা এ ফল দেখতে পাবেন।
গত ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে এ ধাপে আবেদন শুরু হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত এ ধাপে আবেদনের সুযোগ পান শিক্ষার্থীরা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।
এদিকে, তৃতীয় ধাপে আবেদন-নিশ্চায়ন প্রক্রিয়া শেষে আরেক ধাপে আবেদন নেয়া হবে কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা যে শিডিউল ঘোষণা দিয়েছিলাম, তাতে তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করার কথা। এখন পর্যন্ত যত সংখ্যক আবেদন পেয়েছি, তা অন্য বারের তুলনায় খারাপ নয়। এ জন্য আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে কোনো আলাপ-আলোচনাও হয়নি। এবার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম।’
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে ২ লাখ ৯৪ হাজারের মতো। এর মধ্যে কলেজে মনোনয়ন পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে আবার নিশ্চায়ন (ভর্তি হবেন বলে নিশ্চায়তা) করেছেন ২ লাখ ১৪ হাজার শিক্ষার্থী। এর আগে প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার শিক্ষার্থী কলেজ পেলেও নিশ্চায়ন করেন ১০ লাখ ২৬ হাজার জন।
ভর্তি কমিটি সংশ্লিষ্টরা জানান, প্রথম দুই ধাপে কলেজ পেয়ে নিশ্চায়ন করেছেন ১২ লাখ ৪০ হাজার জন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে কারিগরি বোর্ডের শিক্ষার্থী ছিলেন ১ লাখের কিছু বেশি। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হওয়ার কথা। ফলে এখনো অসংখ্য শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে।
অন্যদিকে, আবেদন, ফল প্রকাশ ও নিশ্চায়ন প্রক্রিয়া শেষে আগামী ২৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

