ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১২:২৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

একুশে পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পাচ্ছেন ২০ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান।

বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় একুশে পদক বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

ভাষা আন্দোলনে ভূমিকা রাখার জন্য আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর) নির্বাচিত হয়েছেন। সংগীতে অবদান রাখায় ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক এবং মো. গোলাম মোস্তফা খান, এস এম মহসীন ও অধ্যাপক শিল্পী ফরিদা জামান যথাক্রমে নৃত্য, অভিনয় ও চারুকলায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখায় হাজী আক্তার সরদার (মরণোত্তর), আব্দুল জব্বার (মরণোত্তর) ও ডা. আ আ ম. মেসবাহহুল হক (মরণোত্তর) পদকের জন্য মনোনীত হয়েছেন।

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে সাংবাদিক জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর) একুশে পদক পাচ্ছেন। ড. জাহাঙ্গীর আলম, হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণায় এবং শিক্ষায় একুশে পদক পাচ্ছেন অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া।

অধ্যাপক ড. শামসুল আলম এবং সুফি মোহাম্মদ মিজানুর রহমান যথাক্রমে অর্থনীতি ও সমাজসেবায় এবারের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

ড. নুরুন নবী, সিকদার আমিনুল হক (মরণোত্তর) এবং বেগম নাজমুন নেসা পিয়ারি ভাষা ও সাহিত্যে অন্যদিকে চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার পদক পাচ্ছেন।

পদক বিজয়ীদের প্রত্যেকেই একটি করে স্বর্ণের মেডেল, একটি করে সার্টিফিকেট ও ২ লাখ টাকা করে পাবেন।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে একুশে পদক তুলে দেবেন।