একুশে ফেব্রুয়ারির স্বীকৃতি চেয়ে ট্রুডোকে চিঠি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
ডলি বেগম।
একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ফেডারেল সরকার পর্যায় থেকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চিঠি দিয়েছেন দেশটির এমপি ডলি বেগম।
আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ডলি ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি ডলি বেগম জানান, একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশিদের জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন নয়। বরং বিশ্বজুড়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় একুশে এক বিশাল প্রেরণা। ১৯৫২ তে বাংলাদেশের মানুষ বুকের রক্তে যে ইতিহাস রচনা করেছেন, প্রতি বছর বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, সে ইতিহাসেরই আন্তর্জাতিক স্বীকৃতি। পুরো কানাডাজুড়ে বাংলাদেশিসহ নানা ভাষার মানুষ স্মৃতিকথা, কবিতা, গান, নাচসহ শিল্প আর সাহিত্যের নানা উপাদানের সমন্বয়ে এ দিনটি উদযাপন করেন।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ফেডারেল সরকার পর্যায় থেকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়ে আমি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একটি অনুরোধপত্র পাঠিয়েছি। আমি ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার এবং নাথানিয়েল আরস্কিন-স্মিথের কাছেও আমার এ অনুরোধের প্রতি সমর্থন চেয়ে চিঠি দিয়েছি। ২০১৪ সালে তৎকালীন এমপি ম্যাথিউ কেলওয়ে ফেডারেল পর্যায় থেকে একুশের এ স্বীকৃতি চেয়ে অটোয়া পার্লামেন্টে একটি প্রস্তাব এনেছিলেন। আমি আশাবাদী যে এ বছর কানাডা সরকার এ গুরুত্বপূর্ণ দিনটিকে কানাডাজুড়ে স্বীকৃতি দেবেন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










