একুশে বইমেলা: ২৩তম দিনে ৭৮টি নতুন বই
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
অমর একুশে বইমেলার ২৩তম দিনে ৭৮টি নতুন বই প্রকাশিত হয়েছে। নতুন বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে কবিতা, গল্প ও উপন্যাসের বই। মেলায় আজও পাঠক, লেখকদের পদচারণায় মুখর ছিল।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে এ তথ্য জানানো হয়। মেলার ২৩তম দিনে গল্পের বই ১২, উপন্যাস ৭, প্রবন্ধ ৬, কবিতা ৩২, ছড়া ২, জীবনী ৪, নাটক ৪, ভ্রমণ ২, ইতিহাস ২, অনুবাদ ২, অন্যান্য ৫টিসহ মোট ৭৮টি বই যোগ হয়েছে।
এদিকে বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে জন্মশতবর্ষে বঙ্গবন্ধুবিষয়ক কথাসাহিত্য, নাটক ও চলচ্চিত্র এবং জন্মশতবর্ষে বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা ও মুক্তগদ্য চর্চা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মিল্টন বিশ্বাস এবং ফরিদ কবির। আলোচনায় অংশগ্রহণ করেন রফিকুর রশীদ, সুভাষ সিংহ রায়, সরিফা সালোয়া ডিনা, মাসুদ পথিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম কুদ্দুছ।
প্রাবন্ধিকদ্বয় বলেন, বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক আদর্শ, তার মৃত্যু ও মৃত্যুঞ্জয়ী ভূমিকা উপস্থাপিত হয়েছে শতাধিক ছোটগল্প এবং তিরিশের অধিক উপন্যাস, পঞ্চাশটির মতো মঞ্চনাটক ও চলচ্চিত্রে। বর্তমান শতাব্দীতেও বঙ্গবন্ধু বাঙালি সাহিত্যিকদের কাছে সৃষ্টিশীলতার এক অফুরান উৎস। অপরদিকে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যতো গবেষণা, যতো মুক্তগদ্য ও স্মৃতিগদ্য লেখা হয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কোনো ব্যক্তিকে নিয়ে এতো গবেষণা এবং এতো গ্রন্থ রচিত হয়েছে বলে জানা নেই। তবে এতো গবেষণা, এতো গ্রন্থ রচিত হলেও এ নিয়ে আত্মশ্লাঘায় ভোগার সুযোগ কতোটুকু আছে, সেটাই বড় প্রশ্ন।
আগামীকালের অনুষ্ঠানসূচি
আগামীকাল শুক্রবার (২৪শে ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২৪তম দিন। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলবে। সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। সভাপতিত্ব করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আধুনিকতা, উত্তর-আধুনিকতা ও পরবর্তীকালের সাহিত্যতত্ত্ব শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মাসুদুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করবেন নিরঞ্জন অধিকারী, এজাজ ইউসুফী, বিপ্লব মোস্তাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাশিদ আসকারী।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




