ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৩:২২:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

‘এক‌টি লঞ্চের ফিট‌নে‌স দি‌য়ে দায় সারার সু‌যোগ নেই’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

শুধু এক‌টি লঞ্চের ফিট‌নে‌সের সনদ দি‌য়ে দায় সারার কো‌নো সু‌যোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধদের খোঁজখবর নিতে এসে তিনি এ কথা বলেন।
নাসিমা বেগম বলেন, শুধু এক‌টি ফিট‌নে‌সের সনদ দি‌য়ে দায় সারার কো‌নো সু‌যোগ নেই। প্রতি‌নিয়ত এসব লঞ্চের ফিট‌নেস ঠিক আছে কি না বা নিয়ম মান‌ছে কি না, সেগু‌লো যাচাই-বাছাই করতে হ‌বে।

এ সময় এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় যার বা যাদের গা‌ফল‌তি আছে, তাদের চি‌হ্নিত ক‌রে ক‌রে শা‌স্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে।