এখন থেকে দিল্লি থেকে লন্ডন যাওয়া যাবে বাসে
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
এখন থেকে দিল্লি থেকে লন্ডন যাওয়া যাবে বাসে
এখন থেকে বাসে চড়েই দিল্লি থেকে লন্ডনে যাওয়া যাবে। দিল্লির গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা চালু করেছে দিল্লি টু লন্ডন বাস সার্ভিস।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, গত ১৫ আগস্ট অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের সংস্থাটি এই বাস সার্ভিসের ঘোষণা করেছে।
সংস্থাটির দুই কর্ণধার তুষার ও সঞ্জয় মাদান তিন বছর আগে দিল্লি থেকে লন্ডনে সড়কপথে গিয়েছিলেন। তাদের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার আলোকেই এ বাস সেবা চালু করতে যাচ্ছেন।
দিল্লি থেকে লন্ডনগামী এ বাস মোট ১৮টি দেশের উপর দিয়ে যাবে। ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটবিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে।
৭০ দিন অর্থাৎ দুই মাস দশ দিনের এই সফরে থাকবে সব রকম ব্যবস্থা। সংস্থাটি যাত্রীদের বিভিন্ন দেশে ফোর বা ফাইভ স্টার হোটালে থাকার ব্যবস্থা করে দেবে। এ ছাড়া এই সফরে যাওয়ার জন্য মোট ১০টি দেশের ভিসা থাকা জরুরি। যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে তারা।
দিল্লি থেকে লন্ডনে যাওয়া বাসগুলো হবে ২০ সিটের। এই বাসে ২০ জন যাত্রী ছাড়াও থাকবেন চারজন ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, অ্যাটান্ডান্ট ও গাইড। একেক দেশে একেকজন গাইড থাকবেন। এ ছাড়া প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের। এই বাস পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘বাস টু লন্ডন’।
দীর্ঘ এ বাসযাত্রায় খরচও পড়বে বেশ। ‘বাস টু লন্ডন’ পরিষেবায় থাকেব চারটি ক্যাটেগরি। কেউ যদি লন্ডন পর্যন্ত না যেতে চান তা হলেও সমস্যা নেই। তিনি কয়েকটি দেশ ঘুরে নিজস্ব উদ্যোগে ফিরে আসতে পারেন। সে ক্ষেত্রে এক রকম প্যাকেজ ধার্য করা হবে। তবে লন্ডন পর্যন্ত সফর করতে হলে একেক জনের খরচ হবে ১৫ লাখ টাকা। টাকা পরিশোধে যাত্রী ইএমআই সুবিধাও পাবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



