এজেন্ট ব্যাংকিংয়ে নারীর অংশগ্রহণ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ৩ নভেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে দিন দিন বাড়ছে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম। মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এজেন্ট ব্যাংকিং সেবা। গ্রাহকরা সহজেই পাচ্ছেন এ সেবা। একইসঙ্গে এজেন্ট ব্যাংকিংয়ে নারীর অংশগ্রহণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে চলতি বছরের জুন মাস শেষে এজেন্ট ব্যাংকিংয়ে আমনত হিসাব দাঁড়িয়েছে ২ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৫৩৭টি। এর মধ্যে নারীদের আমানত হিসাব ছিল ১ কোটি ১৪ লাখ ৪০ হাজারটি এবং পুরুষদের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজারটি। এসব হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮১৩ কোটি টাকা।
আগের বছর একই সময়ে আমানত হিসাব ছিল ১ কোটি ৯৮ লাখ ১৩ হাজারটি। এর মধ্যে নারীদের আমানত হিসাব ছিল ৯৮ লাখ ১৩ হাজারটি এবং পুরুষদের ৯৭ লাখ ৩ হাজারটি । এসব হিসাবে আমানত ছিল ৩২ হাজার ৫৪২ কোটি টাকা।
বছরের ব্যবধানে আমানতের পরিমাণ বেড়েছে ২২ দশমিক ৩৪ শতাংশ। একই সঙ্গে নারীদের অংশগ্রহণ বেড়েছে ১৬.৫৮ শতাংশ। পুরুষদের অংশগ্রহণ ১৫ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক নারায়ণগঞ্জের আয়েশা আক্তার বলেছেন, আগে ব্যাংকিং সেবা পেতে শহরে যেতে হতো। এখন আমাদের বন্দরের অলিতেগলিতে এ সেবা বিদ্যমান। আমরা যারা উদ্যোক্তা, তারা এজেন্ট ব্যাংকিংয়ের কারণে যে কোনো সময় ব্যাংকিং সেবা সহজেই পাচ্ছি।
নারায়ণগঞ্জ বন্দরের ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্মকর্তা ফয়সাল। তিনি বলেন, আগে নদী পেরিয়ে শহরে গিয়ে ব্যাংকিং সেবা নিতে হতো বন্দরের মানুষদের। তা খুব কষ্টসাধ্য ছিল। এখন এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থাকায় ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। গ্রাহকরা এর সুফল ভোগ করছে। বিশেষ করে, নারীরা এ সেবা পেয়ে খুবই উপকৃত। আমাদের সেবা নিতে পুরুষের চেয়ে নারীরা বেশি আসছে।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







