এনআরসির বিরুদ্ধে রাস্তায় নামলেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ দুপুরে কলকাতার সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তায় প্রতিবাদ মিছিলে হাঁটবেন তিনি। সঙ্গে থাকবেন তৃণমূলের নেতা-কর্মীরা।
এদিকে আসামের পর এবার পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জি হবে বলে গতকাল কলকাতায় এক বক্তব্যে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অপরদিকে দিল্লিতে বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার ঠিক আগে একই দাবি তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সেভ বেঙ্গল’ নামে একটি আলোচনা সভায় তিনি বলেন, ‘আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। এতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকরা এসে রাজ্য আর দেশের সম্পদ নষ্ট করছে। তা রুখতেই এনআরসি প্রয়োজন।’
কিন্তু পশ্চিমবঙ্গে এনআরসির বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর সেকারণেই এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর এনআরসি বিরোধী মিছিলে হামলা হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
সে কারণে সাড়ে চার কিলোমিটারেরও বেশি রাস্তা ব্যারিকেডে মুড়ে ফেলা হচ্ছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










