এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৩ জুলাই ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের জন্য এক ঘণ্টার বিরতি দেওয়া হয়।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সকাল থেকেই এফডিসিতে শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণ ও নবীন অভিনয়শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গণ উৎসবের রূপ নেয়। ভোটকেন্দ্রে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শিল্পীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন।
নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে সভাপতি পদে মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্যানেলে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী লড়ছেন। এবার কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এফডিসি ও আশপাশের এলাকায় পুলিশ, র্যাব, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র যাচাইসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। কমিশনার হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশান। অন্যদিকে আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন শিল্পীরা। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পরই ব্যালট গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের আশা, আজ রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল










