এবছর ঢাকায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার আশঙ্কা কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩৫ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার
এবছর রাজধানী ঢাকাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আশঙ্কা কম। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা মশা এবং মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার অবস্থা নিয়ে সম্প্রতি একটি জরিপ পরিচালনা করেছে। জরিপে বলা হয়েছে, এ বছর ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আশঙ্কা কম রয়েছে রাজধানী ঢাকা।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জরিপ থেকে জানা গেছে, এবছর রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আশঙ্কা কেমন হবে, সে লক্ষ্যে নগরীর ১০০টি স্থানে জরিপ চালানো হয়। এর মধ্যে ১৯ স্থানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মশার পরিমাণ একটু বেশি দেখা গেছে। তবে এ নিয়ে আতঙ্কিত হবার তেমন কোন কারণ নেই।
জরিপের ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বলেন, সম্প্রতি রাজধানীতে মশার গতিবিধি ও উপদ্রবের ওপর একটি প্রাক মৌসুম জরিপ পরিচালনা করে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা। জরিপে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বাহিত মশার তেমন উপস্থিতি পাওয়া যায়নি। নগরীর ৯৭ শতাশই এনোফিলিস মশা, যা চিকুনগুনিয়া ও ডেঙ্গুর জন্য দায়ী নয়।
তবে প্রস্তুতি হিসেবে, স্বাস্থ্য অধিদপতরের রোগ নিয়ন্ত্রণ শাখা কর্তৃক ডেঙ্গু রোগের ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের উপর ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ ও ঢাকা শিশু হাসপাতালে কর্মরত মোট ১৮০ জন চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করা হরেছে।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মৌসুম আছে। সরকারি উদ্যোগে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গত বছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে বাংলাদেশ। গত এক বছর ধরে দেশে চিকুগুনিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। চিকুনগুনিয়া ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এ বিষয়ে সজাগ রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, দেশে ডেঙ্গু রোগের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইড লাইন তৈরি করা হয়েছে। সম্প্রতি ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গুরোগ দ্রুত সনাক্তকরণ কীটস সরবরাহ করা হয়েছে। ঢাকা শহরের ৯৩টি ওয়ার্ডের একশ’টি এলাকার ২ হাজার বসতবাড়িতে এডিস মশার সার্ভে পরিচালনার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ঝুকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করা হয়েছে
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








