ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১:৩২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

এবছর দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ২২৩ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

এবছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ২২৩ জন

এবছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ২২৩ জন

চলতি বছর (১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২২৩ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানায়। 

কন্ট্রোল রুম জানায়, গতকাল সোমবার দুজন আক্রান্ত হয়েছে। আক্রান্ত দুজন রোগী সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছে। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২২৩ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ০৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ভর্তিরোগীর সংখ্যা ০৩ জন। রোগতত্ত্ব, এখন পর্যন্ত এ বছরে ডেঙ্গু সন্দেহে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায় নাই।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম জানায়, ২০১৯ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৩শ ৫৪ জন। এদেরমধ্যে ১৪৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) এর কাছে ২০১৯ সালে ডেঙ্গুসন্দেহে ২৬৬ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ২৩৪ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১৬৬ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।