এবার অ্যাসাঞ্জের সহযোগী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
উইকিলিকস’র প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের এক সহযোগীকে ইকুয়েডর থেকে গ্রেফতার করা হয়েছে। জাপানে পালানোর চেষ্টা করার সময়ই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় গোপন রেখে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া পল রোমো এই তথ্য জানান। স্থানীয় একটি রেডিওকে তিনি বলেন, যাকে গ্রেফতার করা হয়েছে সে অ্যাসাঞ্জের খুব ঘনিষ্ট সহযোগী ছিলেন। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতারের কথা জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কয়েকবার ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো প্যাটিনোর সঙ্গে বিদেশ সফর করেছিলেন। ২০১২ সালে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন।
তবে সূত্রের নাম উল্লেখ না করে গ্রেফতার ব্যক্তির নাম ওলা বিনি বলে জানিয়েছে চ্যানেল টেলিয়ামাজোনাস। তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে জানায় গণমাধ্যমটি।
বৃহস্পতিবার লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতার হন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার অনুরোধের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। সুইডেনে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ সাতবছর লন্ডনের ইকুয়েডর দূতাবাসে শরণার্থী হিসেবে আশ্রয়ে ছিলেন। সম্প্রতি ইকুয়েডরের ক্ষমতাসীন প্রেসিডেন্ট লেনিন মেরেনো এক ঘোষণায় আসাঞ্জের শরণার্থীর মর্যাদা প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে।
এর আগে উইকিলিকসের টুইটার পোস্টে দাবি করে, ইকুয়েডরের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছে লন্ডনে সেই দেশের দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে যে কোনও সময় বের করে দিতে পারে।
একটি যৌন নির্যাতনের মামলায় তাকে সুইডেনের কাছে হস্তান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন অ্যাসাঞ্জ। তিনি ২০১২ সালের জুন মাস থেকে লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। সেই থেকে তিনি দূতাবাসের বাইরে কখনও আসেননি। কারণ দূতাবাস থেকে বাইরে আসলেই ব্রিটেনের পুলিশ তাকে আটক করে সুইডেনের কাছে হস্তান্তর করবে। আর অ্যাসাঞ্জ মনে করেন সুইডেন পাঠানোর পর তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











