ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এবার একসঙ্গে জুটি বাঁধলেন ফেরদৌস-পরীমণি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই প্রজন্মের দুই তারকা ফেরদৌস আহমেদ ও পরীমণি। দুজনেই নিজের সময়ে চলচ্চিত্রে আলোচিত তারকা। প্রথমবারের মতো জুটি বাঁধছেন তবে চলচ্চিত্রে নয়, একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাদেরকে। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী।

বিএফডিসির ৭ নং ফ্লোরে আইসি ফিল্মসের ব্যানারে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণের কাজ হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে অংশ নেন তারা।

এ প্রসঙ্গে ইফতেখার বলেন, বিজ্ঞাপনচিত্রটি আমরা সিনেমার আদলে নির্মাণ করেছি। প্রচার শুরু হলে দর্শকরা নড়েচড়ে বসবে। কারণ নতুন কিছু দেখতে পাবে তারা। এর আগেও সিনেমার আদলে বিজ্ঞাপনচিত্র নির্মিত হলেও সেগুলো ছিল কোনো একটা দৃশ্যকে কেন্দ্র করে। তবে আমরা এই বিজ্ঞাপনচিত্রে পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি।

ফেরদৌস বলেন, পরীমণির সঙ্গে কখনো কাজ করা হয়নি। এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। আশা করছি, আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে।

পরীমণি বলেন, প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এর আগে একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। তবে স্ক্রিন শেয়ার করা হয়নি। প্রথমবার একসঙ্গে আমাদের বিজ্ঞাপনে পাওয়া যাবে।