ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

এবার কানাডায় করোনার ‘ওমিক্রন’ ধরন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ এএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

কানাডায় প্রথমবারের মত করোনার ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছেন এমন দু’ব্যক্তির শরীরে নতুন এ ধরন শনাক্ত হয়েছে। 

ফেডারেল ও অন্তারিও প্রদেশের কর্মকর্তারা জানান, উভয় রোগীকে আইসোলেশানে রাখা হয়েছে। জনস্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের দ্বারা আরো কেউ সংক্রমিত হয়েছে কিনা তা খতিয়ে দেখছে। 

কানাডার স্বাস্থ্য মন্ত্রী জীন ইভেস ডুকলেস রোববার এক বিবৃতিতে বলেছেন, জনস্বাস্থ্য সংস্থা আজ আমাকে অন্তারিওতে ওমিক্রন ধরনে দু’জনের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। 
পর্যবেক্ষণ ও পরীক্ষা অব্যাহতভাবে চলছে বলেও তিনি উল্লেখ করেন। 

অন্তারিও সরকার জানিয়েছে, শনাক্ত দুজনই রাজধানী অটোয়ার। 

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় কানাডা শুক্রবার আফ্রিকার সাতটি দেশের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। নাইজেরিয়া এর একটি।