এবার কি মেয়েদের আমেরিকা বধ?
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
উড়ছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানকে ৩ উইকেটে হারানোর পর তাদের সামনে এবার যুক্তরাষ্ট্র। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে আমেরিকানরা।
‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামছেন নিগার সুলতানারা। হারারের সানরাইজ স্পোর্টস ক্লাবে তারা পাকিস্তানকে হারিয়ে এই প্রতিযোগিতা শুরু করেছিল।
এর আগে ওয়ার্ম আপ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩০ রানে হারায় বাংলাদেশ। এই বাছাইয়ের প্রস্তুতি হিসেবে তার আগে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেন সালমা-জাহানারা। ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকদের।
দুই গ্রুপের শীর্ষ তিনটি দল খেলবে সুপার সিক্সে। সেখানকার সেরা তিনক দল চলে যাবে ২০২২ বিশ্বকাপের মূল পর্বে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দেখা হয়েছিল একবারই। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ের পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফের সেমিফাইনালে ১৮৭ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সাভারে প্রতিপক্ষকে ৭৮ রানে গুটিয়ে দিয়ে ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











