এবার কোভিডের নতুন রুপ ডেল্টা প্লাস আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
গত মে মাসেই ভারতে করোনার নতুন রুপ ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এটির নাম দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে প্রথম শনাক্ত হওয়ায় অনেকে এটিকে ভারতীয় ভ্যারিয়েন্টও বলে থাকে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পেছনে দায়ী ছিল এই ভ্যারিয়েন্ট। কিন্তু এখন এই ডেল্টা ভ্যারিয়েন্টেরও রুপ বদলেছে। বিজ্ঞানীরা এর নতুন নামকরণ করেছেন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল ট্রিটমেন্টের বিরুদ্ধেও টিকে থাকতে সক্ষম। এই চিকিৎসা পদ্ধতি সম্প্রতি শনাক্ত করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্র্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।
করোনার নতুন শনাক্ত ভ্যারিয়েন্টটি সম্পর্কে এক জিনোম সিকোয়েন্সিং বিশেষজ্ঞ বলেছেন, ডেল্টার এই সিকোয়েন্সের স্পাইক মিউটেশন পাওয়া যেতে পারে এর মধ্যে। এখনও পর্যন্ত ১০টি দেশে এই জিনোম খুঁজে পাওয়া গেছে।
এই সিকোয়েন্স সম্প্রতি নতুন বংশবিস্তার করেছে যাকে বলা হচ্ছে ডেল্টা প্লাস। এটি ডেল্টারই অনুরুপ ভাইরাস। ডেল্টা প্লাস এমন একটি মিউটেশন যা বিটা ভ্যারিয়েন্টের মধ্যেও পাওয়া যায়।
পাব্লিক হেল্থ ইংল্যান্ড সম্প্রতি এক তথ্যে জানিয়েছে, ৭ জুন পর্যন্ত ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ৬টি জিনোমের মধ্যে পাওয়া গেছে। স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের ৬৩টি জিনোম রয়েছে যার মধ্যে নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট মিউটেশন উপস্থিত। দিল্লির ইনস্টিটিউট অব জেনোমিক্স অ্যান্ড ইন্টেগ্রেটিভ বায়োলজির এক বিজ্ঞানী জানিয়েছেন, দ্রত সংক্রমিত হয় ভ্যারিয়েন্ট প্লাস। এর জন্য ভ্যারিয়েন্ট ভাইরাসের স্পাইক প্রোটিনই দায়ী।
এটি হল এমন এক ধরনের ভ্যারিয়েন্ট যা মানুষের কোষে প্রবেশ করে ভাইরাসের সংক্রমণ ঘটায়। যদিও বর্তমানে ভারতে এই ভাইরাসটি খুব বেশি ছড়ায়নি। তবে ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে এর সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, পর্তুগাল, পোল্যান্ড, তুরস্ক, নেপাল এবং সুইজারল্যান্ডের মতো ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটি শনাক্তের খবর পাওয়া গেছে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










