এবার খোলা সয়াবিন তেলের সংকট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভোজ্যতেলের দাম বৃদ্ধির কয়েকদিন পরও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সরবরাহ। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ঠিক থাকলেও খোলা তেলের সংকট তৈরি হয়েছে।
বিক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় খোলা তেল কম দিচ্ছে মিলগুলো। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর খোলা সয়াবিন তেল কিনতে হচ্ছে ১৮৫ টাকা লিটারে।
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত সোমবার নতুন দাম নির্ধারণ করা হয়। ওইদিন ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন জানান, সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বৃদ্ধি করা হয়েছে।
এতে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা থেকে ১৭৫ টাকা করা হয়। আর খোলা সয়াবিনের দাম লিটারে ১৪৯ টাকা থেকে ১৫৭ টাকা হয়। নতুন দাম নির্ধারণের পরই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ২ টাকা বেড়েছে চালের দাম। চড়া দামের জন্য মোকাম থেকে সরবরাহ কমিয়ে দেওয়ার অজুহাত বিক্রেতাদের।
এদিকে বাজারে আলু ও পুরাতন আলু একই দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কিনতে হচ্ছে ৭৫ টাকায়। দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৯০ থেকে ১১০ টাকা কেজি দরে।
মৌসুম হওয়ায় নাগালে রয়েছে শীতের সবজির দাম।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






