এবার গোয়া ‘জয়’ করতে যাচ্ছেন মমতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
এবার বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে গোয়া সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুটি টুইটবার্তায় এমন ঘোষণা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
টুইটারে মমতা লিখেছেন, ‘আগামী ২৮ অক্টোবরের প্রথম বার গোয়া সফরের প্রস্তুতি নিচ্ছি। সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলের কাছে বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১০ বছরে গোয়ার আমজনতাকে অনেক দুর্ভোগ সইতে হয়েছে।’
দ্বিতীয় টুইটে মমতার মন্তব্য, ‘যৌথ ভাবে একটি নতুন সরকার গড়তে আমরা গোয়ায় নতুন ভোরের সূচনা করব। গোয়ার জনগণের সেই সরকার আমজনতার প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকবে।’
গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এর পর কংগ্রেসসহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব। এরই মধ্যে গোয়ায় রাজনৈতিক দপ্তর খুলেছে তৃণমূল।
শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ফেলেইরোকে। এই আবহে আগামী ২৮ অক্টোবর তৃণমূলনেত্রীর গোয়া যাত্রাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।
একুশের ভোটে পশ্চিমবঙ্গে বিপুল জয়ের পর অন্যান্য রাজ্যে নজর দিয়েছে তৃণমূল। সেই তালিকার একেবারে প্রথম দিকে রয়েছে ত্রিপুরা এবং গোয়া। আগামী বছরের গোড়ায় গোয়ায় বিধানসভা ভোট হওয়ার কথা। ত্রিপুরায় বিধানসভা ভোট হওয়ার কথা ২০২৩-এর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











