এবার নিত্যপণ্যের দাম জানা যাবে ‘৩৩৩’ সেবায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার
প্রতীকী ছবি
পণ্যমূল্য সহনশীল রাখার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
তিনি বলেন, পণ্যমূল্য জানতে ‘৩৩৩’ নম্বরে ফোন করে তথ্য পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। জরুরি সেবা পাওয়ার জন্য যেমন রয়েছে ‘৯৯৯’ হটলাইন। তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছে। তারা একটি সেল গঠন করবে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তবে পণ্যমূল্য জানাতে ‘৩৩৩’ সেবা কীভাবে কাজ করবে, তা নিয়ে বিশদ কিছু বলেননি তিনি।
আহসানুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হলে বাজার স্থিতিশীল থাকবে। তবে নিত্যপণ্য মজুত করে কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, মজুতদার যত ক্ষমতাশালী হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পিছপা হবেন না। কারণ, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম দিক হচ্ছে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার যেকোনো মূল্যে বাস্তবায়ন করবেন তিনি।
পবিত্র রমজান মাস সামনে রেখে দুই মাস টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে বলেও জানান আহসানুল ইসলাম।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন শেষে কয়েকটি চালের আড়ত ঘুরে দেখেছি। কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করেছেন, এমন তথ্য পাওয়ার পর বাজারে হস্তক্ষেপ করেছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনকে ঘিরে কেউ কেউ মজুত করেছিলেন। বাজারে চাল পাওয়া যাচ্ছিল না। উৎসগুলোর সঙ্গে কথা হয়েছে। এ ধরনের উদ্যোগ প্রতিহত করা হবে।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




