এবার প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
এক ইঞ্চি জমিও ফাঁকা না রাখতে জনবান্ধব যে নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন সবার আগে তার বাস্তবায়ন তিনি নিজেই করেছেন গণভবনে। কৃষিবান্ধব প্রধানমন্ত্রী সেখানে ফলিয়েছেন ফুল-ফসল-শাকসবজি, করছেন মৎস ও পশুপালন। গণভবন জুড়ে প্রধানমন্ত্রীর কৃষি উদ্যোগ ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
এবার প্রধানমন্ত্রীর ছাদবাগানে হয়েছে কাঁচামরিচ। গণভবনের ছাদে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা। ফলন এসেছে কাঁচামরিচের গাছগুলোয়। আর নিজেই মুঠোফোনে সেই ছবি তুলেছেন তিনি। ছাদবাগানে আরো হয়েছে ধনেপাতা, করম চা ও আনারস।
বঙ্গবন্ধুকন্যা যে শুধু মুখেই বলেন না, সবাইকে যা করতে বলেন নিজে তা করেও দেখান। একটি পরিবারের যতটুকু সবজি প্রয়োজন, তার অনেকটাই ছাদে বা বারান্দায় টবে চাষ করে মেটানো সম্ভব। সম্ভব প্রতিবেশীরও প্রয়োজন মেটানো। আর এই বার্তাই সাধারণ মানুষকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা।
করোনা মহামারি যখন শুরু হয়, তখন খাদ্য সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন।
গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈত্রিক পতিত জমিতে। সেই ফসল গণভবনে নিয়ে এসে বিলিয়েও দিয়েছেন সবার মাঝে।
সরকারপ্রধান হয়েও কৃষি অনুশীলনে নেমেছেন বঙ্গবন্ধুকন্যা। মাটি ও ফসলের সংস্পর্শে সম্পৃক্ত রেখেছেন নিজেকে । সবাইকে উৎসাহ দিতে সৃষ্টি করেছেন দৃষ্টান্ত। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যার দেখানো পথ ধরেই পরিণত হবে খাদ্য উদ্বৃত্তের দেশে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



