এবার বাসের চাপায় পা হারালেন তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার
রাজধানীতে এবার বিআরটিসির বাস চাপায় এক তরুণী পা হারিয়েছেন। ওই তরুণীর নাম রোজিনা। শুক্রবার রাত ৯টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ফুটওভার ব্রিজের কাছে বিআরটিসি বাসের নিচে পড়ে তার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত রোজিনাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এঘটনায় জড়িত বাসচালক শফিকুলকে গ্রেফতার এবং বাসটি আটক করেছে পুলিশ।
এর আগে গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে দুটি বাসের প্রতিযোগিতায় হাত হারান রাজীব হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ এপ্রিল তিনি মারা যান।
গত ৫ এপ্রিল নিউমার্কেট এলাকায় দুই বাসের প্রতিযোগিতার মাঝখানে পড়ে দুই পায়ের চলার শক্তি হারিয়েছেন আয়েশা খাতুন (২৫) নামের এক তরুণী।
এছাড়া গত ১০ এপ্রিল ফার্মগেটে বাসচাপায় পা থেঁতলে যায় র্যাংগস প্রপার্টিজের অভ্যর্থনাকারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রী রুনি আক্তারের।
ট্রাফিক পুলিশের মহাখালী জোনের এক কর্মকর্তা জানান, শুক্রবার রাত ৯টার দিকে ওই তরুণী ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের চাকার নিচে পড়ে তার ডান পা পিষ্ট হয়। তার ডান পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে কোনোরকমে ঝুলছিল। এ অবস্থায় কয়েকজন পথচারী রোজিনাকে উদ্ধার করে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এছাড়া বাম পায়েও গুরুতর আঘাত পেয়েছেন।
বনানী থানার ওসি ফরমান আলী জানান, বিআরটিসির ওই বাস এবং তার চালক শফিকুলকে আটক করা হয়েছে।
হাসপাতালে আহত রোজিনা জানান, গতকাল রাতে তিনি তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বনানী এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় চেয়ারম্যান বাড়ির মোড় থেকে বাসে ওঠার জন্য রাস্তা পার হন। তখন দ্বিতল একটি বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার পায়ের ওপর দিয়ে চলে যায়।
জানা গেছে, রোজিনার বাড়ি ময়মনসিংহের ঘোষগাঁও গ্রামে। তার বাবার নাম রসুল মিয়া। রোজিনা গুলশান ১ নম্বরে নিকেতন আবাসিক এলাকায় ১২ নম্বর রোডে একটি ফ্ল্যাটে গৃহপরিচারিকার কাজ করেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






