এবার বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বড় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা
নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা মানিকগঞ্জ সফরে এসে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বিমান ও পর্যটনখাতের উন্নয়নে একাধিক অগ্রাধিকার কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দেশের বিমান চলাচল ও পর্যটন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি করে এই খাতে নতুন গতি সঞ্চার করা হবে।
চারটি অগ্রাধিকার কর্মপরিকল্পনা
থার্ড টার্মিনাল দ্রুত চালু
মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করে দ্রুত চালু করা হবে। এর মাধ্যমে যাত্রীসেবা বৃদ্ধি, ফ্লাইট পরিচালনায় গতি এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হজযাত্রীদের ভোগান্তিমুক্ত সেবা
আসন্ন হজ মৌসুমে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থার ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, “হজযাত্রা হবে সহজ, নিরাপদ ও ভোগান্তিমুক্ত।”
আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ
দেশের সব বিমানবন্দরের অবকাঠামো, নিরাপত্তা ও যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি। আধুনিক প্রযুক্তি সংযোজন ও দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স
মন্ত্রণালয়ের যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
প্রবাসীদের জন্য ‘কনফোর্ট জোন’
মন্ত্রী আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে নেমেই যেন একটি স্বস্তিদায়ক পরিবেশ পান, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের অভিজ্ঞতায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা রয়েছে এবং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মানিকগঞ্জকে মডেল জেলা গড়ার পরিকল্পনা
নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মানিকগঞ্জকে একটি মডেল জেলায় রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঘোষিত কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের বিমান ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। বিদেশি পর্যটক আকর্ষণ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের সম্ভাবনা তৈরি হতে পারে।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী। পরে মন্ত্রী জেলার সিনিয়র আইনজীবী, জিপি, পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











