এবার মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী
জেসমিন সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে এবার মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। এ সংখ্যা ৫ কোটি ১৬ লাখের বেশি।
এবারের নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০। যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটার থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।
ইসি সূত্রে জানা যায়, ভোটারদের মধ্যে ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ পুরুষ। নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১। দেশে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার মাত্র ৯ লাখ ৪ হাজার ১৫ জন বেশি।
সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি সংসদীয় আসনের ভোটার সংখ্যা নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। আসনভিত্তিক তালিকা প্রকাশ করে তারা।
আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি ভোটার ঢাকা-১৯ আসনে (আমিনবাজার, তেতুলঝোড়া, ভাকুর্তা, কাউন্দিয়া ইউনিয়ন ব্যতীত সাভার থানা)। সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ১০৩টি আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, দেশে ৫ কোটি ১৬ লাখের বেশি নারী ভোটার আছে। যা মোট ভোটারের ৪৯ দশমিক ৫৭ শতাংশ।
এই নারী ভোটারের তালিকা বিভাগ অনুযায়ি বিশ্লেষণ করে জানা যায়, রাজশাহী বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ২১টি, ঢাকা বিভাগে ১৮টি, রংপুর বিভাগে ১৭টি, সিলেট বিভাগে ৮টি, ময়মনসিংহ বিভাগে ৭টি এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৪টি করে আসনে নারী ভোটার বেশি।
এদের মধ্যে শুধুমাত্র রংপুর বিভাগে পুরুষের চেয়ে ৫৭ হাজার ৮৫৬ নারী ভোটার বেশি। রাজশাহী বিভাগে পুরুষের চেয়ে ১০ হাজার ৯৬৬ নারী ভোটার বেশি রয়েছে।
এছাড়া বেশ কয়েকটি জেলা রয়েছে-যেগুলোর প্রত্যেকটি আসনে নারী ভোটার পুরুষের চেয়ে বেশি। এর মধ্যে আছে জয়পুরহাটের ২টি, মেহেরপুরের ২টি, কুড়িগ্রামের ৪টি, গাইবান্ধার ৫টি ও বগুড়ার ৬টি আসন।
নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি জামালপুর-৫ আসনে। এখানে পুরুষের চেয়ে নারী ১১ হাজার ৫৬ জন বেশি এবং সবচেয়ে কম দিনাজপুর-৩ আসনে। এখানে নারী ভোটার বেশি মাত্র ২৩ জন।
নারী ও পুরুষ ভোটারের সবচেয়ে বড় পার্থক্য চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে নারী ভোটারের চেয়ে ৪ লাখ ৩৯ হাজার ৭৩৩ জন পুরুষ ভোটার বেশি রয়েছে।
নির্বাচন পর্যবেক্ষক শারমিন জাহান বলেন, এবছর অনেকগুলো আসনেই নারী ভোটার বেশি। নারীদের ভোট দিতে যাওয়ার ব্যাপারে আগ্রহও বেশ ভাল এবার। তার মানে তারা সচেতন হচ্ছে নিজ মত প্রকাশের ব্যাপারে।
তিনি বলেন, ভাল পরিবেশ পেলে নারীরা ভোট কেন্দ্রে যাবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


