ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৪:৪১:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪

এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪

সিলেটে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে এ ভূমিকম্পটি ঘটে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি হালকা শ্রেণির হলেও তাৎক্ষণিকভাবে কম্পন অনুভূত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।