ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৪:৩১:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

এবার হোয়াইট হাউসের প্রেসসচিব করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেসসচিব কেইলি ম্যাকেনানি। তার কোভিড–১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ খবর  তিনি নিজেই স্থানীয় সময় সোমবার জানিয়েছেন।

কেইলি ম্যাকেনানি এ সম্পর্কিত এক টুইটার পোস্টে জানান, তার মধ্যে কোনো লক্ষণ ছিল না। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন তার কোভিড টেস্ট করা হয়েছে। তিনি কিভাবে কবে আক্রান্ত হলেন, তা বোঝা যাচ্ছে না।

করোনাভাইরাস শরীরে প্রবেশের পর তা লক্ষণ প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত সময় লাগে। ফলে তার আক্রান্ত হওয়ার খবর বেশ উদ্বেগ তৈরি করেছে। কারণ, গত রোববার তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার মুখে মাস্ক ছিল না।

এদিকে করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসা নিয়ে তিন দিন পর তিনি হোয়াইট হাউসে ফিরলেন।

গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনা পজিটিভ হন। পরে ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়।

-জেডসি