এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের (১৮টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজ) ৩২টি ভেন্যুতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারদেশে ৩৬টি সরকারি মেডিকেল কলেজ ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ১০ হাজার ২৩৯টি আসনে মোট ৭২ হাজার ৯২৮ জন আবেদন করেন।
এবারের পরীক্ষার্থীদের মধ্যে ৩৪ হাজার ৮০৯ জন পুরুষ ও ৩৮ হাজার ১১৯ জন নারী রয়েছেন। মুক্তিযোদ্ধা কোটায় ৮০০ এবং ‘ও’ এবং ‘এ’ লেভেলের ২১৮ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৯৮৫ জন আবেদনকারী রয়েছেন। এর বাইরে ছয়টি আর্মি মেডিকেল কলেজে ৩৭৫টি আসন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, এবার ৮ পাতার দীর্ঘ প্রশ্নপত্র নয়, কেবল দুই পাতার একটি প্রশ্নপত্রে পরীক্ষা হয়। এ ছাড়া নতুন পদ্ধতিতে যতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন ঠিক ততটি আলাদা প্রশ্নপত্র রাখা হয়।
তিনি বলেন, আগে এমবিবিএস পরীক্ষার জন্য প্রশ্নপত্রের পাঁচটি সেট তৈরি করা হতো। এতে করে পরীক্ষার্থীর পাশের জনের সঙ্গে কথা বলে উত্তর পাওয়ার সুযোগ থাকত। তাই তারা যাতে এটা না করতে পারে সেজন্য এবার একটি সেটে পরীক্ষা নেয়া হয়েছে। তবে প্রশ্নে বিন্যাস আলাদা করা হয়েছে। অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে এ পদ্ধতি বাস্তবায়ন করা হয়েছে।
-জেডসি
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে





