এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ব্যারিস্টার বাবা-মেয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সেরা আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন দেশের প্রখ্যাত দেওয়ানি এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। এই ব্যারিস্টার বাবা ও মেয়েকে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সম্প্রতি এশিয়া ল’ নামে ডিরেক্টরিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনি সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি। তাদের নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়। এছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশায় অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়।
এ বছর ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পেয়েছেন ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম। বাংলাদেশের ১২ জন বিশিষ্ট আইনজীবী ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি লাভ করেছেন। এ তালিকায় রয়েছেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার আনিতা গাজী রহমান ও ড. শরীফ ভূঁইয়ার মতো আইনজীবীরা।
সোমবার (২ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, বাবা ও মেয়ে একসঙ্গে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের। এতে আইন পেশার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেল বলে মনে করি।
ব্যারিস্টার আখতার ইমাম সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম আপিল বিভাগের আইনজীবী। ছেলে ব্যারিস্টার রেশাদ ইমামও আপিল বিভাগের আইনজীবী। জনস্বার্থে বিভিন্ন আলোচিত মামলায় আইনি লড়াই করে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ও সুনাম কুড়িয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






