এশিয়ায় করোনায় মৃত্যুতে শীর্ষে ভারত, ভুটানে প্রাণহানি শূন্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর দিকে দিয়ে বিশ্বে দ্বিতীয় ভারত ও এশিয়ায় প্রথম। আর হিমালয় দুহিতা ভুটানে কোন মৃত্যু নেই। ৭ লাখ ৭৩ হাজার ৭৪২ জন অধ্যুষিত এই দেশটি দক্ষিণ এশিয়ায় এক অনন্য নজির স্থাপন করেছে। করোনা ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮২ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ২২৫ জন। ৫৭ জন রোগী এখন চিকিৎসাধীন। লকডাউন নীতিমালা কড়াকড়িভাবে মেনে চলায় মৃত্যু ঠেকাতে পেরেছে এমনটাই বলা হচ্ছে। সার্কভুক্ত অন্য দেশগুলোতে এখনও মৃত্যু হানা দিচ্ছে প্রতি মুহূর্তে। ১৭০ কোটি মানুষের বাস এই দক্ষিণ এশিয়ায়।
বিশ্বের মোট জনগোষ্ঠীর এক চতুর্থাংশেরও বেশি। এই অঞ্চলে মৃত্যু ও সংক্রমণের দিক থেকে ভারত এগিয়ে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে মারা গেছেন ১ লাখ ৮৭৫ জন। আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৭ হাজার ৭০৬ জন। এখন পর্যন্ত মৃত্যুর কাফেলায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ লাখ ১২ হাজার মানুষ মারা গেছেন। এরপর রয়েছে ব্রাজিল। সেখানে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার মানুষের। ভারতে গড়ে প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছেন।
ভারতের পর রয়েছে পাকিস্তান। যদিও কয়েক মাস যাবৎ মৃত্যুর তথ্য নিয়ন্ত্রিত। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৬ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৯৮০ জন। সর্বশেষ একদিনে ৫৪ জনের মৃত্যুর খবর দিয়েছে পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এখানে সংক্রমণ আর মৃত্যু প্রতিদিনই উঠানামা করছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। মারা গেছেন নতুন করে ২০ জনসহ পাঁচ হাজার ৩২৫ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন। রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ শতাংশ। গত ৮ই মার্চ দেশটিতে প্রথম রোগী শনাক্ত হয়। মৃত্যুর দিক থেকে আফগানিস্তান চতুর্থ। এ পর্যন্ত দেশটিতে ১ হাজার ৪৬২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২৯৭ জন। স্বাস্থ্য দপ্তর বলেছে, করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। একদিনে ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে। নেপালের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। গত দুই সপ্তাহে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এ পর্যন্ত ৮২ হাজার ৪৫০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৫২৮ জন। মালদ্বীপে মারা গেছেন ৩৪ জন। আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৯৮ জন। গত একদিনে ৬৪ জন আক্রান্ত হয়েছেন। শ্রীলংকায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫৮ জন।
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









