এসি ছাড়াই ঘর শীতল করার উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ৮ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
গরমে অনেকেরই অস্বস্তিকর দিন কাটছে। যাদের ঘরে এসি রয়েছে তারাও বিপাকে পড়েছেন লোডশেডিং বেড়ে যাওয়ায়। তবে এসি ছাড়াও ঘরকে শীতল করা সম্ভব। কিছু পদক্ষেপ নিলেই আপনার ঘর ঠান্ডা হয়ে যাবে এবং আরামে দিন কাটাতে পারবেন।
* জানালায় পর্দা ব্যবহার করুন: ঘরে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো রোদের প্রবেশ, তাই দিনের বেলায় জানালায় পর্দা ব্যবহার করুন। ঘরে যতটুকু সূর্যালোক ঢুকে তার তিন-চতুর্থাংশই তাপমাত্রা বাড়িয়ে থাকে। তাই জানালায় পর্দা ব্যবহার করলে তাপের অনুপ্রবেশ কমে আসবে।
* চুলা বন্ধ রাখুন: চুলা নিশ্চিতভাবে ঘরের তাপমাত্রা বাড়িয়ে থাকে। তাই লোডশেডিং বেড়ে গেলে বা দীর্ঘায়িত হলে অপ্রয়োজনীয় রান্না কমিয়ে ফেলতে হবে। উদাহরণস্বরূপ, ঘন ঘন চা পানের প্রবণতা থাকলে তা কমাতে পারেন অথবা পানি ফুটিয়ে বিশুদ্ধকরণের পরিবর্তে অন্যান্য উপায় অবলম্বন করতে পারেন। ঘরকে ঠান্ডা রাখতে চাইলে তাপের উৎস কমাতেই হবে।
* হোম অ্যাপ্লায়েন্সের ব্যবহার কমান: আপনি হয়তো অবাক হবেন- কিন্তু এটা সত্য যে ওয়াশার, ডিশওয়াশার ও ড্রাইয়ারও ঘরের তাপমাত্রা বাড়ায়।। তাই যথাসম্ভব পরিষ্কারকরণ ও শুকানোর কাজে বিদ্যুৎ ব্যবহার না করাই ভালো। আরো চমকপ্রদ তথ্য হলো, ফোন চার্জার ও অন্যান্য ছোট অ্যাপ্লায়ান্সও ঘরের তাপমাত্রা কিছুটা বাড়িয়ে থাকে। তাই প্রয়োজন না হলে ঘরের যেকোনো অ্যাপ্লায়ান্স বন্ধ রাখুন বা আনপ্লাগ করুন।
* ঘরের বাইরে ছায়ার ব্যবস্থা করুন: ঘরের আশপাশে গাছপালা থাকলে ঘরে রোদের তাপ তেমন প্রবেশ করে না। আপনার ঘরের আশপাশে গাছপালা না থাকলে ছায়ার যোগান দিতে জানালায় অনিং (ক্যানভাসের শিট) লাগাতে পারেন। জানালায় অনিং ব্যবহারে ঘরে সূর্যালোকের প্রবেশ প্রায় ৬৫ শতাংশ পর্যন্ত কমাতে পারে। ভবিষ্যতের কথা ভেবে ঘরের আশপাশে চারা রোপণ করতে পারেন।
* অব্যবহৃত রুমের দরজা বন্ধ রাখুন: আপনি ঘরের যেখানে থাকেন ঠিক সেই রুমের শীতলতা বাড়াতে অন্যান্য রুমের দরজা বন্ধ করে দিন। প্রয়োজনে দিনের বেলায় পরিবারের সকল সদস্য একই রুমে অবস্থান করতে পারেন, যদি গরমে বেশি অস্বস্তি অনুভব করেন।
* দরজা ও জানলার ফাঁকাস্থান ঢেকে দিন: শীতকালে যেমন ঘরের ফাঁকফোকর দিয়ে হু হু করে যে ঠান্ডা প্রবেশ করে, তেমনি গরমকালে এসব ফাঁকফোকর দিয়ে সূর্যের তাপও প্রবেশ করে থাকে। তাই দরজা-জানলার ফাঁকাস্থান বা ঘরের অন্যান্য ফাঁকফোকর বন্ধ করে দেয়ার মানে হলো, ঘরের শীতলতা বাড়াতে চলেছেন।
* রোদ পড়ে গেলে জানলা খুলুন: ঘরকে ঠান্ডা রাখতে সকালে তেজি রোদ ওঠার পূর্বেই জানলা বন্ধ করে দিন এবং রোদ পড়ে গেলে খুলে দিন। জানলা খুলতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই, রোদ নিস্তেজ হয়ে গেলেই খুলে দিতে পারবেন। পড়ন্ত বিকেলে বাইরের তাপমাত্রা ঘরের তাপমাত্রার চেয়ে কম হয়ে থাকে। তাই এসময় জানলা খুলে দিলে ঘর আরো ঠান্ডা হবে।
* গরম বাতাস বের করে দিন: রান্নাঘর ও বাথরুমের এগজস্ট ফ্যান চালু করলে কিচেন অ্যাপ্লায়ান্স ও শাওয়ারের যেকোনো তাপ দূর হয়ে যাবে। রাতে রুমের গরম বাতাস বাইরে বের করতে ও বাইরের ঠান্ডা বাতাস ভেতরে টানতে জানালাতেও এগজস্ট ফ্যান ব্যবহার করতে পারেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








