ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩১:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

ঐতিহাসিক ছবির নায়কার পর চলে গেলেন নায়কও

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা ঐতিহাসিক ছবির নায়কার পর চলে গেলেন নায়কও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উদযাপনের সময় নিউইয়র্ক টাইমস স্কোয়ারে এক নারীকে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হওয়া নাবিক আর নেই। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার মেয়ে প্রোভিডেন্স জার্নালকে একথা জানান।

তার মেয়ে শারোন মোলেউর বলেন, রোড দ্বীপের মিডলটাউনের বাসায় পড়ে যাওয়ার পর জর্জ মেন্ডোনসার রোববার অস্ত্রোপচার করা হয়েছিল। খবর এএফপি’র।

লাইফ ম্যাগাজিনের জন্য আলফ্রেড এইসেনস্টায়েডট যে চারটি ছবি তুলেছিলেন এটি তার অন্যতম। এতে দেখা যায় মেন্ডোনসা উপর থেকে নিচু হয়ে সেবিকার পোশাক পরিহিত এক নারীকে চুমু খাচ্ছেন। লাইফ ম্যাগাজিন ‘ভি-জে ডে ইন টাইমস স্কোয়ার’ শিরোনামে ছবিটি প্রকাশ করে।

মেন্ডোনসা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে প্রশান্ত মহাসাগরে দায়িত্ব পালন করেন। ছবিটি তোলার সময় তিনি ছুটিতে দেশে ছিলেন। তিনি যাকে চুমু খাচ্ছিলেন তার নাম গ্রিটা জিমার ফ্রিডম্যান। তিনি ২০১৬ সালে ৯২ বছর বয়সে মারা যান।