ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১০:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ওমর-মেহবুবারা জঙ্গি নন : মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্তের পর থেকে তোলপাড় গোটা ভারতের রাজনীতি। রাজ্যসভায় তৃণমূল সাংসদরা ওয়াকআউট করেছেন। কিন্তু সোমবার রাত পর্যন্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করেননি।

অবশেষে আজ মঙ্গলবার তিনি মুখ খুললেন। ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও প্রশ্ন তুললেন পদ্ধতি নিয়ে। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করলেন গ্রেফতার হওয়া কাশ্মীরের নেতা-নেত্রীদের নিয়ে।

‘‘ওরা কেউ জঙ্গি নন, গণতন্ত্রের স্বার্থেই ওঁদের মুক্তি দেওয়া উচিত,’’— মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রীর।

সোমবারই ৩৭০ অনুচ্ছেদের রদ করে জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় অমিত শাহের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদরা।

অধিবেশন থেকে ওয়াকআউট করেন ডেরেক ও’ব্রায়েন, শুখেন্দুশেখররায়রা। ফলে বিলের বিপক্ষেও ভোট দেননি দলের সাংসদরা। তবে এ নিয়ে সোমবার পর্যন্ত দলনেত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।