ওমান থেকে দেশে ফিরেছেন নারী এমপি সনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ এএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি দেশে ফিরেছেন। শনিবার বিকেলে ওমান এয়ারের একটি ফ্লাইটে মেয়েকে নিয়ে ঢাকায় ফিরেন তিনি।
গত ৩১ জুলাই মেয়েকে নিয়ে ৬ দিনের ব্যক্তিগত সফরে ওমান যান সংসদ সদস্য সনি। ১ আগস্ট দেশটির রাজধানী মাস্কাটের রুই এলাকার 'হাফা হাউস হোটেলে' তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে রয়্যাল ওমান পুলিশ অভিযান, তাকে আটক করা এবং পরবর্তীতে মুচলেকা দিয়ে মুক্ত হওয়া ঘটনা ঘটে।
সংবর্ধনা অনুষ্ঠান থেকে খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৮ জনকে আটক করে ওমান রয়্যাল পুলিশ। এর ১২ ঘণ্টা পর বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ ও মুচলেকায় ছাড়া পান তিনি। পর্যায়ক্রমে বাকিরাও ছাড়া পান।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়, এ ঘটনা দেশের জন্য বিব্রতকর।
গণমাধ্যমের কাছে সংসদ সদস্য সনি দাবি করেন, পুলিশ গিয়ে সভা বন্ধ করে দেয়, তবে আটকের বিষয়টি সত্য নয়। আয়োজকদের ছাড়াতেই থানায় অবস্থান আমার।
এ ঘটনার পর ওমানে অবস্থান করা বাকি সময়টা তিনি বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান এবং ঘরোয়া আয়োজন ও হোটেল লবিতে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
গত ৩১ জুলাই ঢাকা থেকে মাস্কাট বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা সংসদ সদস্য সনিকে স্বাগত জানালেও, বিদায় জানাতে দূতাবাসের কেউ আসেননি বলে নিশ্চিত করেছেন প্রবাসী সংগঠকরা।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী











