ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৬:৩৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ওমানের নতুন সুলতানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার

ওমানের নতুন সুলতানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওমানের নতুন সুলতানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিককে তার সিংহাসনে আরোহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

আজ রোববার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই সিংহাসনে আরোহণকে তার নেতৃত্বের প্রতি ওমানের জনগণের আস্থা এবং বিশ্বাসেরই প্রতিফলন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি মনে করি আপনার বিপুল অভিজ্ঞতা ও গভীর প্রজ্ঞার মাধ্যমে আপনি চলমান অগ্রগতি বজায় রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনসহ দেশে ওমানকে আরো এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালনে সক্ষম হবেন।’

শেখ হাসিনা বলেন, পারস্পরিক স্বার্থে দুদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক বজায় রাখতে তিনি নতুন সুলতানের সঙ্গে আরো আলাপ-আলোচনাসহ কাজ করার অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, ‘আপনার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে আগামী দিনগুলোতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও বৈচিত্র্যময় হবে বলেও আমি বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী নতুন সুলতানের অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি ভ্রাতৃপ্রতীম ওমানের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ওমানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর পর হাইথাম বিন তারিককে ওমানের নতুন শাসক হিসাবে ঘোষণা করা হয়।