‘ওমিক্রন’ অতি দ্রুত গতিতে ছড়াবে: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ এএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে অতি দ্রুত গতিতে ছড়ানো শুরু করবে। তিনি মার্কিন নাগরিকদের টিকা বা বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
যারা এখনো টিকা নেননি এই শীতে তাদের মারাত্মকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা টিকা নিলে এই মারাত্মক ঝুঁকির হাত থেকে রক্ষা পেতে পারেন।’
তিনি বলেন, মহামারি করোনাসভাইরাস দুঃস্বপ্নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমেরিকার স্নায়ুবিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১ ডিসেম্বর পর্যন্ত নতুন করে দৈনিক গড় আক্রান্তের হার ছিল ৮৬ হাজার। সেখানে ১৪ ডিসেম্বর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজারে। এ সময়ের ব্যবধানে আক্রান্তের হার ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘যারা ইতোমধ্যে ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের বুস্টার ডোজ এবং যারা এখনো টিকা নেননি তাদের টিকা নিতে হবে।’
এদিকে জি-৭’র স্বাস্থ্যমন্ত্রীরা করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এ ভ্যারিয়েন্টকে তারা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









