ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪২:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ওমিক্রন রোধে ইসরাইলে বিদেশীদের জন্য সীমান্ত বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরাইলে নতুন ‘ওমিক্রন’ ভেরিয়ান্ট রোধে সীমান্ত বন্ধ করে দিয়েছে। রবিবার দিনের শেষ দিক থেকে সকল বিদেশীদের জন্য সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটি। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশেষ কমিটির অনুমোদন ব্যতীত সকল বিদেশী নাগরিকের জন্য ইজরাইল প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, রবিবার সন্ধ্যা থেকে এই আদেশ কার্যকর হবে।