ওমিক্রনে ভারতে তৃতীয় ঢেউয়ের শঙ্কা, নৈশ কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
ভারতে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। এ প্রেক্ষাপটে দেশটির রাজধানী নয়া দিল্লিতে নৈশ কারফিউ জারি করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতে ওমিক্রনের জেরে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে।
সোমবার ভারতে ওমিক্রন শনাক্তের হার বেড়েছে ৩৭ শতাংশ। এদিন দেশটিতে ৫৭৮ জনের ওমিক্রন শনাক্ত হয়। এর আগের দিন (রোববার) ৪২২ জনের দেহে ওমিক্রন পাওয়া গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দিল্লিতে সোমবার ১৪২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
এ সংখ্যা মহারাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। সেখানে এদিন ১৪১ জনের দেহে ওমিক্রন পাওয়া গেছে।
এ ছাড়া কেরালায় ৫৭, গুজরাটে ৪৯ ও রাজস্থানে ৪৩ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়।
এ প্রেক্ষাপটে দিল্লিতে আজ রাত থেকে কার্যকর হচ্ছে নৈশ কারফিউ। নতুন ঘোষণা আসার আগপর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে সকাল পর্যন্ত চলবে এ কারফিউ।
ভারতে এখন চলছে উৎসব-অনুষ্ঠানের মৌসুম। বিশেষ করে এ মৌসুমে দেশটিতে বিয়ের অনুষ্ঠানগুলো বেশি আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে ওমিক্রন আরও বেশি ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা রয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসেবে জানানো হয়, সোমবার ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। এদিন করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩৮৭ জন ভারতীয়ের।
এ সংখ্যা আগের দিন রোববারের চেয়ে কম (৭ হাজার ১৮৯ জন)। তবে উদ্বেগের বিষয় হলো, করোনার অন্য ধরনগুলোর সংক্রমণ কমে এলেও বাড়ছে ওমিক্রনের সংক্রমণ।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









