ওমিক্রনের বিরুদ্ধে টিকার ব্যর্থতা একেবারেই অসম্ভব: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫১ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার
মাইকেল রায়ান।
করোনার নতুন ধরন ওমিক্রন পূর্বের ধরনগুলোর চেয়ে বেশি মারাত্মক হবে এমনটা মনে করছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। তাছাড়া ওমিক্রনের পক্ষে পূর্ণ ডোজ টিকার সুরক্ষা ভেদ করা প্রায় অসম্ভব ব্যাপার।
ডব্লিওএইচও’র একজন শীর্ষ কর্মকর্তা এ কথা বলেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেকেন্ড-ইন-কমান্ড মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ব্যাপকভাবে জিনগত রূপ পরিবর্তন করে আসা নতুন এ ধরন সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা থাকলেও প্রাথমিকভাবে হাতে আসা তথ্য-উপাত্ত ইঙ্গিত দিচ্ছে, ডেলটা কিংবা করোনার অন্য ধরনগুলোর চেয়ে ওমিক্রন মানুষকে বেশি অসুস্থ করতে পারবে না।
সংস্থাটির জরুরি সেবাবিষয়ক পরিচালক মাইকেল রায়ান আরো বলেন, প্রাথমিকভাবে আসা তথ্য-উপাত্ত করোনার নতুন এ ধরন গুরুতর অসুস্থতার কোনো ইঙ্গিত দিচ্ছে না। বরং মারাত্মকভাবে অসুস্থতা কম হওয়ারই ইঙ্গিত দিচ্ছে।
অবশ্য এ নিয়ে তিনি আরও গবেষণার ওপর জোর দিয়েছেন।
মাইকেল রায়ান আরও বলেন, করোনার নতুন এ ধরন শনাক্ত হয়েছে খুব বেশি দিন হয়নি। তাই এর যে কোনো ইঙ্গিত ব্যাখ্যার বিষয়ে খুব সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, একই সঙ্গে কোভিডের বিদ্যমান টিকাগুলো থেকে পাওয়া সুরক্ষা যে ওমিক্রন পুরোপুরি পাশ কাটিয়ে যেতে পারবে এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।
মাইকেল রায়ান আরও বলেন, ‘আমাদের হাতে আছে উচ্চমাত্রার কার্যকর টিকা। গুরুতর অসুস্থতা কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার দিক বিবেচনায় এ পর্যন্ত আসা করোনার সব কটি ধরনের ক্ষেত্রে এসব টিকায় সুরক্ষার বিষয়টিও প্রমাণিত।’
ডব্লিওএইচও’র এই কর্মকর্তা বলেন, এটা ভাবার কোনো কারণ নেই যে ওমিক্রনের ক্ষেত্রেও এমনটা হবে না। করোনার সকল ধরনের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র টিকা।
উল্লেখ্য, মাত্র কয়েকসপ্তাহ আগে শনাক্ত হওয়া করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশে।
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক