ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৬:৫৪:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ওড়না মাথায় ব্রিটিশ রাজবধূ মেগান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও রাজবধূ মেগান বর্তমানে এক সফরে আফ্রিকায় আছেন। ১০ দিনের এই সফরের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম মসজিদ পরিদর্শন করেন তারা।

গত ২৪ সেপ্টেম্বর তারা দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে অবস্থিত এই মসজিদ পরিদর্শন করেন।

মসজিদ পরিদর্শনে গেলে স্থানীয় মুসলিম নেতারা হ্যারি ও মেগানকে স্বাগত জানান। তারাও একাধিক মুসলিম নেতা আর মুসল্লিদের সাথে কথা বলেন। এই সময় মসজিদের ইমাম শায়খ ইসমাইল এবং কমিউনিটি নেতা মুহাম্মদ গ্রনওয়াল্ড উপস্থিত ছিলেন।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ব্রিটিশ রাজবধূকে এই সময় মাথায় ঘিয়া রঙের ওড়না পরা অবস্থায়। রাজকীয় দায়িত্ব পালনের সময়ে এই প্রথম তিনি মাথায় ওড়না পরিধান করলেন। অবশ্য, ১৯৯১ সালে পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহি মসজিদ পরিদর্শনকালে প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়নাও মাথায় ওড়না পরিধান করেছেন।

-জেডসি